🏏
🏆
Dumuria Premier League 2026 | Season 4
🏆 cricket Tournament

Dumuria Premier League 2026 | Season 4

স্মার্টফোনে নয়, সময় কাটুক খেলার মাঠে

💳
Payment Required

Registration fee: 250 BDT

Please send the registration fee to one of the numbers below and keep your Transaction ID ready.

রেজিষ্ট্রেশন সম্পন্ন করার পূর্বে নিম্নোক্ত একাউন্টে নির্ধারিত ফি পেমেন্ট করুন, উক্ত ফি পরিশোধের পর প্রাপ্ত পেমেন্টের ট্রানজেকশন আইডি/রেফারেন্স নম্বর সংরক্ষণ করে রেজিস্ট্রেশন ফর্মে যুক্ত করে দিন।

Bkash
01986253325
Nagad
01986253325
📜

Rules & Regulations

1
রেজিস্ট্রেশন নীতি
ডিপিএলে অংশগ্রহণ করতে হলে সকল প্লেয়ার ও টিম মালিকদের অবশ্যই রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। রেজিস্ট্রেশন ব্যতীত কোনো প্লেয়ার নিলামে অংশগ্রহণ করতে পারবে না। টিম মালিক যদি খেলতে চান, তাকেও প্লেয়ার হিসেবে রেজিস্ট্রেশন করতে হবে। শুধুমাত্র ডুমুরিয়া উপজেলার অভ্যন্তরীণ প্লেয়াররাই রেজিস্ট্রেশন ও খেলায় অংশগ্রহণ করতে পারবেন।
2
রেজিস্ট্রেশন ফি
প্লেয়ার রেজিস্ট্রেশন ফি ২৫০ টাকা মাত্র। কোনো প্লেয়ার নিলামে টিম না পেলে তার রেজিস্ট্রেশন ফি ফেরত দেওয়া হবে। টিম রেজিস্ট্রেশন ফি ১২০০০ টাকা মাত্র।
3
নিলাম প্রক্রিয়া
প্রতিটি দল নিলামের মাধ্যমে সর্বোচ্চ ১৫ জন খেলোয়াড় ক্রয় করতে পারবে। নিলাম প্রক্রিয়া আয়োজক কমিটির নির্ধারিত নিয়ম অনুযায়ী পরিচালিত হবে এবং নিলামে ক্রয়কৃত খেলোয়াড়রাই শুধুমাত্র উক্ত দলের হয়ে খেলতে পারবে।
4
টিম ও প্লেয়ার গঠন
একটি টিমে সর্বোচ্চ ১১ জন খেলোয়াড় খেলতে পারবে। একটি টিমের মালিক একাধিক হতে পারে, তবে তাদের মধ্য থেকে মাত্র একজন নিজ টিমে খেলতে পারবে। বাকি মালিকদের নিলামের আওতায় আসতে হবে। কোনো প্লেয়ার একাধিক টিমে খেলতে পারবে না।
5
ম্যাচ ফরম্যাট
প্রতিটি ম্যাচ ১৫ ওভারের হবে এবং প্রতিটি টিম একে অপরের সাথে একবার করে মোকাবেলা করবে। পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল ফাইনাল খেলবে।
6
ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম
প্রতিটি দল একটি ইমপ্যাক্ট প্লেয়ার ব্যবহার করতে পারবে, যাকে টসের সময় মনোনীত করতে হবে। ম্যাচ চলাকালীন যেকোনো সময় একজন খেলোয়াড়ের পরিবর্তে ইমপ্যাক্ট প্লেয়ার নামানো যাবে। ইমপ্যাক্ট প্লেয়ার ব্যাটিং ও বোলিং উভয়ই করতে পারবে, তবে একবার পরিবর্তন হলে আগের খেলোয়াড় আর মাঠে ফিরতে পারবে না।
7
বোলিং ও ওভার নিয়ম
একজন বোলার সর্বোচ্চ তিন ওভার বোলিং করতে পারবে।
8
পাওয়ারপ্লে
প্রথম চার ওভার পাওয়ারপ্লে হিসেবে গণ্য হবে, যেখানে সর্বোচ্চ দুইজন ফিল্ডার ৩০ গজের বাইরে থাকতে পারবে।
9
সময়ানুবর্তিতা ও শাস্তি
প্রতিটি ম্যাচ নির্ধারিত সময়ে শুরু হবে। কোনো টিম দেরিতে মাঠে নামলে প্রতি পাঁচ মিনিটে এক ওভার কেটে নেওয়া হবে। নির্ধারিত সময়ের মধ্যে ইনিংস শেষ না করলে শাস্তি হিসেবে ৩০ গজের বাইরে চারজন ফিল্ডার রাখতে হবে।
10
ড্রেস কোড
প্রতিটি খেলোয়াড়ের জন্য জার্সি, ট্রাউজার ও কেডস পরা বাধ্যতামূলক। নির্ধারিত ড্রেস কোড অনুসরণ না করলে খেলোয়াড় মাঠে নামতে পারবে না।
11
ফলাফল ও পুরস্কার
নির্ধারিত ওভারেই ম্যাচের ফলাফল নির্ধারিত হবে। ম্যাচ টাই হলে সুপার ওভার আয়োজন করা হবে, অন্যথায় আয়োজক কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। চ্যাম্পিয়ন ও রানারআপ দল ট্রফি এবং নগদ প্রাইজ মানি পাবে।
12
আম্পায়ার ও আচরণবিধি
সব ম্যাচ আন্তর্জাতিক ক্রিকেট নিয়ম অনুযায়ী পরিচালিত হবে এবং আম্পায়ারের সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হবে। যেকোনো ধরনের অসদাচরণ, তর্ক বা মারামারি শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে।
13
অনিবার্য পরিস্থিতি
বৃষ্টি বা অন্য কোনো অনিবার্য কারণে ম্যাচ বন্ধ হলে আয়োজক কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।
14
আয়োজক কমিটির অধিকার
টুর্নামেন্টের স্বার্থে যেকোনো সময় নিয়ম পরিবর্তনের সম্পূর্ণ অধিকার আয়োজক কমিটি সংরক্ষণ করে।
🏆

Prize Pool

🥇
Player of the Match
টুর্নামেন্টের প্রতিটি ম্যাচে সেরা পারফরম্যান্স করা একজন খেলোয়াড়কে Player of the Match পুরস্কার প্রদান করা হবে
🥈
Player of the Tournament
পুরো টুর্নামেন্ট জুড়ে সবচেয়ে ধারাবাহিক ও অসাধারণ পারফরম্যান্স করা একজন খেলোয়াড়কে এই পুরস্কার প্রদান করা হবে।
🥉
Best Fan Award (Non Player)
খেলার প্রতি সর্বোচ্চ সমর্থন ও উৎসাহ প্রদর্শনের জন্য একজন দর্শককে Best Fan Award প্রদান করা হবে।
🎖️
Best Batter Award
টুর্নামেন্টে সর্বোচ্চ ও সবচেয়ে কার্যকর ব্যাটিং পারফরম্যান্স করা খেলোয়াড়কে এই পুরস্কার প্রদান করা হবে।
🎖️
Best Bowler Award
পুরো টুর্নামেন্টে সেরা বোলিং পারফরম্যান্স করা খেলোয়াড়কে Best Bowler Award প্রদান করা হবে।
🎖️
Best Fielder Award
দারুণ ফিল্ডিং দক্ষতা ও ধারাবাহিক পারফরম্যান্সের জন্য একজন খেলোয়াড়কে এই পুরস্কার প্রদান করা হবে।
🎖️
Best Catch Award
টুর্নামেন্টের সবচেয়ে অসাধারণ ক্যাচ নেওয়া খেলোয়াড়কে এই পুরস্কার দেওয়া হবে।
🎖️
Best Wicketkeeper Award
পুরো টুর্নামেন্টে সেরা উইকেটকিপিং পারফরম্যান্সের জন্য এই পুরস্কার প্রদান করা হবে।
🎖️
Team Captain Award
প্রতিটি দলের অধিনায়ককে তার নেতৃত্ব ও অবদানের জন্য Team Captain Award প্রদান করা হবে
🎖️
Best Umpire Award
টুর্নামেন্টে দায়িত্বশীল ও নিরপেক্ষ আম্পায়ারিংয়ের জন্য ২ জন আম্পায়ারকে এই পুরস্কার প্রদান করা হবে।
🎖️
Fair Play Award
খেলোয়াড়সুলভ আচরণ, শৃঙ্খলা ও স্পোর্টসম্যানশিপ বজায় রাখার জন্য একটি দল বা খেলোয়াড়কে Fair Play Award প্রদান করা হবে।
🎖️
Runner-Up Team Award
রানারআপ দল পাবে ট্রফি ও নগদ প্রাইজ মানি।
🎖️
Champion Team Award
চ্যাম্পিয়ন দল পাবে ট্রফি ও নগদ প্রাইজ মানি।