setmyscore
পাকিস্তানকে হারিয়ে ঐতিহাসিক সিরিজ জয় বাংলাদেশের

পাকিস্তানকে হারিয়ে ঐতিহাসিক সিরিজ জয় বাংলাদেশের

Super AdminMay 20, 2026

একটা ভালো বলের…’ জন্য যে অপেক্ষা ছিল, তা শেষ হয়েছে তাইজুল ইসলামের হাত ধরে। স্লিপে নাজমুল হোসেনের হাতে ক্যাচ তুলে দিয়েছেন সাজিদ খান। আগের উইকেটের জন্য ৭২ বলের অপেক্ষা ছিল, পরের দুটির জন্য কেবল ১২ বল। ওই যে একটা উইকেট আরেকটা নিয়ে আসে! শরীফুল ইসলামের বলে মোহাম্মদ রিজওয়ান ৯৪ রান করে বিদায় নিতেই বাংলাদেশ পেয়ে যায় উদ্‌যাপনের উপলক্ষ।

একটা ভালো বলের…’ জন্য যে অপেক্ষা ছিল, তা শেষ হয়েছে তাইজুল ইসলামের হাত ধরে। স্লিপে নাজমুল হোসেনের হাতে ক্যাচ তুলে দিয়েছেন সাজিদ খান। আগের উইকেটের জন্য ৭২ বলের অপেক্ষা ছিল, পরের দুটির জন্য কেবল ১২ বল। ওই যে একটা উইকেট আরেকটা নিয়ে আসে! শরীফুল ইসলামের বলে মোহাম্মদ রিজওয়ান ৯৪ রান করে বিদায় নিতেই বাংলাদেশ পেয়ে যায় উদ্‌যাপনের উপলক্ষ। শেষ পর্যন্ত পাকিস্তান থেমেছে ৩৫৮ রানে। ৬ উইকেট নিয়ে জয়ের নায়ক তাইজুল। গতকাল সালমান আগা আর মোহাম্মদ রিজওয়ানের ১৩৪ রানের জুটি ভয় ধরিয়ে দিয়েছিল বাংলাদেশকে। তবে শেষ বিকেলে দুই উইকেট নিয়ে কালই নিজেদের অস্বস্তি কাটিয়ে দিয়েছিলেন তাইজুল। আজ সকালে বাংলাদেশের জন্য খেলাটা ছিল ৩ উইকেটের, পাকিস্তানের ১২১ রানের। আরেকটা ফলের সম্ভাবনা ছিল, বৃষ্টি এসে দিনটা পণ্ড হলে ম্যাচটা ড্র হতো। তেমনটা হওয়ার আশঙ্কাও জেগেছিল। আগের চার দিন রাতের মুষলধারে বৃষ্টি সকালেই থেমে গেছে, উঠেছে রোদও। আজ কিনা সকালেও বৃষ্টি! যদিও সেই আশঙ্কা দূর হতে খুব বেশি সময় লাগেনি। ১৫ মিনিট দেরিতে শুরু হওয়া ম্যাচটা শেষ করতে বাংলাদেশের লেগেছে এক ঘণ্টা। রিজওয়ানের ৯৪ ছাড়া ২৮ রান করেন সাজিদও। এ দুজন ফিরতেই আজ সকালেও বিশ্ব রেকর্ড গড়ে রানতাড়ার যেটুকু সম্ভাবনা ছিল, তা শেষ হয়েছে ৭৮ রানের হারে। শেষ ব্যাটসম্যান হিসেবে খুররম শাহজাদকে ফিরিয়ে উল্লাসে মেতে ওঠে বাংলাদেশ। বাংলাদেশের টেস্ট ক্রিকেটের আড়াই যুগে মনে রাখার মতো একটা স্মৃতিও তৈরি হয়ে গেছে এর মধ্যে। নিজেদের টেস্ট ইতিহাসে এবারই প্রথম কোনো দলকে পরপর চার ম্যাচে হারানো স্বাদ পেল বাংলাদেশ। অথচ এই পাকিস্তানের বিপক্ষে প্রথম ১৩ টেস্টে জয় ছিল না একটিও। বাংলাদেশ যোগ্যতর দল হিসেবে, তা বোধ হয় না বললেও চলছে। মিরপুর আর সিলেট টেস্ট মিলিয়ে এমন খুব কম সময়ই এসেছে, যখন মনে হয়েছে, পাকিস্তান এগিয়ে গেছে। কোথাও সেই সম্ভাবনা তৈরি হলে বাংলাদেশ ম্যাচে ফিরেছে মুহূর্তেই। প্রতিবারই হার মানতে হয়েছে পাকিস্তানকে। এর ফলে হয়তো ভবিষ্যতের রোমাঞ্চকর এক পথচলার শুরুও হয়ে গেছে।

Similar Blogs

Related posts you may want to read next.

১৫ বছর পর বাংলাদেশের মাটিতে অস্ট্রেলিয়ার ওয়ানডে সিরিজ
Super AdminJun 8, 2026

১৫ বছর পর বাংলাদেশের মাটিতে অস্ট্রেলিয়ার ওয়ানডে সিরিজ

দীর্ঘ ১৫ বছর অপেক্ষার পর আবারও বাংলাদেশের মাটিতে ওয়ানডে সিরিজ খেলতে আসছে অস্ট্রেলিয়া। ক্রিকেটপ্রেমীদের জন্য এটি নিঃসন্দে...

Read article
মিরপুর টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারিয়েছে বাংলাদেশ দল
Super AdminMay 12, 2026

মিরপুর টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারিয়েছে বাংলাদেশ দল

পাকিস্তানের বিপক্ষে টানা তিন টেস্ট জয়। দেশের মাটিতে প্রথম। সে হিসাবে পাকিস্তানের বিপক্ষে এই জয়টাকে ঐতিহাসিকই বলতে হবে। ম...

Read article
মেহেদী ও লিটন আগামী বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশের ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক হিসেবে বহাল থাকবেন
Super AdminApr 5, 2026

মেহেদী ও লিটন আগামী বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশের ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক হিসেবে বহাল থাকবেন

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) মেহেদী হাসান মিরাজের অধিনায়কত্বের মেয়াদ ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত এবং লিটন দাসে...

Read article
আইসিসি টি-২০ বিশ্বকাপ ২০২৬-এর সেরা একাদশ প্রকাশ করেছে
Super AdminApr 1, 2026

আইসিসি টি-২০ বিশ্বকাপ ২০২৬-এর সেরা একাদশ প্রকাশ করেছে

ভারতের সফল অভিযানের মধ্য দিয়ে শেষ হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। পুরো আসরে ধারাবাহিক পারফরম্যান্স দেখিয়েছে চ্যাম্পিয়ন দ...

Read article

Comments

0 Total
Loading comments...